হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ২০২২ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ আগষ্ট) রাত ৮টায় উপজেলার আহম্মদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মো. আলাউদ্দিন মাষ্ঠারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট এম. আকবর হোসেইন জিতু।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মাষ্ঠার, বাবু সজল দাশ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, মশিউর রহমান চৌধুরী সোয়েব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম এ মালেক মাষ্টার, শ্রম বিষয়ক সম্পাদক বাবু নির্মল চন্দ্র দেব, আহম্মদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আবু নাসের, সিনিয়র সহ-সভাপতি ক্বারী মো. তাজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক গোপী তাতী প্রমুখ।
এছাড়াও আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ শত-শত কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আহম্মদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান। শোকসভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের প্রয়াত সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ, দুরুদ পাঠ এবং দোয়া মুনাজাত করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/এমএসজিআ/ইআ
আইটি ল্যাব সলিউশন্স লি.