প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২২ ১৩:২৯ (শনিবার)
ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী, মূল চালকের নেই লাইসেন্স: র‌্যাব

রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের উড়ালসড়কে গার্ডার দুর্ঘটনার সময়ে ক্রেনটি চালাচ্ছিলেন চালকের সহকারী। আর চালক তাকে দির্দেশনা দিচ্ছিলেন।

বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

 

র‌্যাব জানায়, ক্রেন পরিচালনার ক্ষেত্রে ভারী যান চালাতে লাইসেন্সের প্রয়োজন হলেও ক্রেনটির মূল চালক আল আমিনের রয়েছে হালকা যান চালানোর লাইসেন্স। সহকারী রাকিব হোসেনের (২৩) ছিল না ক্রেন চালানোর কোনো অভিজ্ঞতা।

খন্দকার আল মঈন বলেন, ‘ক্রেনের মূল চালক আল আমিনের হালকা যানের লাইসেন্স থাকলেও ভারি যানের লাইসেন্স ছিল না। এছাড়া ঘটনার দিন ক্রেনটি চালাচ্ছিলেন আল আমিনের সহকারী রাকিব হোসেন। আল আমিন সে সময় বাইরে থেকে নির্দেশনা দিচ্ছিলেন।’

 

গত ১৫ আগস্ট বিকালে উত্তরার জসীম উদদীন সড়কে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের উড়াল সড়কের নির্মাণ কাজ চলার সময় ক্রেন কাত হয়ে গার্ডার পড়ে একই পরিবারের পাঁচ মারা যান। এ ঘটনায় ক্রেন চালক, তার সহকারী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীসহ নয় জনকে গ্রেপ্তার করে র‌্যাব। বুধবার রাতে ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/ইআ