নগরীর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রীতিশ চন্দ্র দাশ বুধবার মৃত্যুবরণ করেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বুধবার (১৭ আগস্ট) সন্ধ্যায় রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার সকাল ৯টায় চালিবন্দর শ্বশানঘাটে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের পর তার সৎকার কার্য সম্পন্ন করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৫
আইটি ল্যাব সলিউশন্স লি.