সিলেটের বিশ্বনাথে সামছুদ্দিন ওরফে সামছু (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে প্রেরণের নির্দেশনা প্রদান করেন আদালত।
সাজাপ্রাপ্ত সামছু উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল সুতারপাড়া গ্রামের মৃত ছিদ্দেক আলীর পুত্র।
শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমানের সার্বিক দিক নির্দেশনায় এসআই রুমেন আহমদের নেতৃত্বে একদল পুলিশ আমতৈল বাজারের তরকারী হাটাস্থ জনৈক আব্দুল হক এর চায়ের দোকানের সামন থেকে মাদক ব্যবসায়ী সামছুকে ৬ পুরিয়া গাঁজাসহ আটক করে থানা পুলিশ।
সামছুকে আটকের পর সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে ওই সাজা ও আর্থিক জরিমানার আদেশ প্রদান করে। আদালতের নির্দেশনা মোতাবেক সাজাপ্রাপ্ত আসামী সামছুদ্দিন ওরফে সামছুকে সিলেট কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পর থানার সেকেন্ড অফিসার এসআই রুমেন আহমদ আমতৈল বাজারে স্থানীয় ব্যবসায়ীদেরকে নিয়ে একটি উঠান বৈঠকে করেন। উঠান বৈঠকে মাদক নির্মূলে সহায়তা করার জন্য এলাকাবাসীর প্রতি আহবান জানান।
মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে পুলিশকে দেওয়া তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে মর্মে নিশ্চয়তা প্রদান করে থানা পুলিশ।
সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/মুন্না
আইটি ল্যাব সলিউশন্স লি.