প্রকাশিত: ২১ আগস্ট, ২০২২ ১৫:২৪ (বুধবার)
নিউইয়র্কে ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশনের সহসাধারণ সম্পাদক জুবেরের ইন্তেকাল

সিলেটের ফেঞ্চুগঞ্জ করিমগঞ্জ নিবাসী বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসিত চৌধুরী মাসুক মিয়ার বড় ছেলে ও ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশনের সহসাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চৌধুরী জুবের আর নেই।

নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার স্থানীয় সময় সকাল ৯টা ৫৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

মৃত্যুকালে তিনি মা-বাবা, স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে বাঙালি কমিউনিটির মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নিউইয়র্কে মরহুমের নামাজের জানাযা রবিবার বাদ যোহর এস্টোরিয়ার আল আমিন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। 

তার মরদেহ বাংলাদেশে আনার পর নিজ গ্রামের বাড়িতে দাফনের কথা রয়েছে।


সিলেটভিউ২৪ডটকম / পিডি/ ডি.আর