প্রকাশিত: ২১ আগস্ট, ২০২২ ১৬:১৩ (মঙ্গলবার)
খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা

সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির তৃণমূল নেতৃবৃন্দদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

 

শনিবার (২০ আগস্ট) রাতে খাদিমপাড়াস্থ সূচনা কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন আনু মেম্বারের সভাপতিত্বে ও সদর উপজেলা বিএনপির সহসভাপতি মো. জসীম উদ্দিনের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, সদর বিএনপির সহসভাপতি আফম কামাল, সদর বিএনপির সহসভাপতি বাদশা আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, জেলা শ্রমিক দলের সভাপতি সুরমান আলী, মহানগর শ্রমিক দলের সভাপতি আব্দুল আহাদ, হকাস্ দলের সভাপতি নুর ইসলাম, সদর বিএনপির সদস্য আব্দুস শুকুর ও এনাম মেম্বার প্রমুখ।

 

বিএনপির দলীয় একটি সূত্র জানায়- গতকাল শনিবার বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলয়ের নেতাকর্মীরা টুকেরবাজারে এক সভা করেন। এতে খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত থাকলেও বিএনপির কেন্দ্রীয় নেতা মেয়র আরিফুল হক চৌধুরীকে এ সভায় আমন্ত্রণ জানানো হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে আরিফ বলয়ের নেতাকর্মীরা খাদিমপাড়ায় ইউনিয়ন বিএনপির তৃণমূল নেতৃবৃন্দদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেন।

 

সিলেটভিউ২৪ডটকম/জেপি