প্রকাশিত: ২১ আগস্ট, ২০২২ ১৬:৩৯ (বুধবার)
তাহিরপুর থেকে ধর্ষণ মামলার আসামি আটক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অভিযান চালিয়ে শিশু ধর্ষণের অভিযোগে জাকির হোসেন (২৫) নামের একজনকে আটক করেছে র‌্যাব। ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার একমাত্র আসামি সে। 


শনিবার (২০ আগস্ট) দিবাগত রাত ১ টার দিকে তাকে আটক করা হয়।


রোববার (২১ আগস্ট) বিকেলে র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি আফসান-আল-আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।


তিনি জানান, দোয়ারাবাজার থানার শিশু (১৫) ধর্ষণ করে একই থানা এলাকার ফতেহপুর এলাকার বাসিন্দা মো. সাজেদ আলী ওরফে সাজই এর পুত্র জাকির হোসেন (২৫)। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়। মামলা দায়েরের পর আমরা জেলার তাহিরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করি। পরবর্তীতে দোয়ারাবাজার থানা পুলিশের কাছে ধর্ষক জাকিরকে হস্তান্তর করি।


সিলেটভিউ২৪ডটকম/র‌্যাব/জেপি