প্রকাশিত: ২১ আগস্ট, ২০২২ ১৮:২১ (মঙ্গলবার)
২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে শাবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল 

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (২১শে আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।

 

এতে উপস্থিত ছিলেন- শাবি ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মো. খলিলুর রহমান, উপ দপ্তর সম্পাদক সজিবুর রহমান, সমাজ বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সহ-সভাপতি মামুন শাহ, সাবেক সদস্য আশরাফ কামাল আরিফ, সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের  যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল বারী সজিব, রসায়ন বিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান স্বাধীন, সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক সুমন সরকার, ছাত্রলীগ নেতা সুমন মিয়া, তারেক হালিমী, সামাজবিজ্ঞান ছাত্রলীগের সভাপতি রেজাউল হক সিজার, বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক  ছাত্রলীগ নেতা ইমামুল হোসেন হৃদয়, শামীম রানা, হৃদয় তালুকদার, আতিক হাসানসহ অন্য নেতাকর্মীরা।

 

সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-১৮