প্রকাশিত: ২১ আগস্ট, ২০২২ ১৯:১০ (বুধবার)
শাল্লায় শাহীদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক অনিলের পরলোকগমন

শাল্লা উপজেলার শাহীদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক অনিল বরন চৌধুরী পরলোক গমন করেন।

 

বুধবার তিনি স্ট্রোক করে মেডিক্যালে ভর্তি হন।

 

রবিবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৫ টায় সিলেট উইমেন্স মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

 

অনিল বরন চৌধুরী শাল্লা উপজেলার ৩ নং বাহাড়া সদর ইউপির নাইন্দা গ্রামের শিক্ষিত ও সম্ভ্রান্ত পরিবারে সুনামধন্য লোক ছিলেন। তিনি শাহীদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক ছিলেন এবং একই বিদ্যালয়ের বর্তমান কার্যকরী কমিটির সদস্য ও ধর্মপ্রাণ মানুষ।

 

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, নাতী নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে এলাকায় শোকের মাতম দেখা দিয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/সন্দীপন/এসডি-২২