প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২২ ১৩:৩৩ (বুধবার)
ইলম, আমল ও ইখলাসের সমন্বয়ে দাওয়াতে দ্বীনের কাজ অব্যাহত রাখতে হবে: ইসহাক মাদানী

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় উপদেষ্টা, শায়খুল হাদীস মাওলানা ইসহাক আল মাদানী বলেছেন, আল্লাহ তায়ালা আমাদেরকে সর্বোত্তম জাতি হিসেবে আখ্যায়িত করে ভালো কাজের আদেশ ও মন্দ কাজে নিষেধ করার তাগিদ দিয়েছেন। সেই নির্দেশনা স্মরণে রেখেই ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, কুরআনের বিধানের আলোকে জীবনের প্রতিটি দিক ও বিভাগ পরিচালনার চেষ্টা করা দরকার। ইলম, আমল ও ইখলাসের সমন্বয়ে দাওয়াতে দ্বীনের কাজ অব্যাহত রাখতে হবে। 


তিনি মঙ্গলবার রাতে সিলেট মহানগরীতে আয়োজিত প্রবাসী উলামায়ে কেরামদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ড. মাওলানা এ এইচ এম সোলায়মানের সভাপতিত্বে ও মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের পরিচালনায় মতবিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী চিন্তাবিদ ড. নুরুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন দাওয়াতুল ইসলাম ইউকে এন্ড আয়ারের সাবেক আমীর মাওলানা মওদূদ হাসান, আলেমেদ্বীন অধ্যক্ষ হাফিজ মাওলানা আব্দুল হালিম, মাওলানা সাঈদ বিন নুরুজ্জামান মাদানী ও মাওলানা জাহাঙ্গীর আলম।


উপস্থিত ছিলেন আলেমেদ্বীন মাওলানা খলীলুর রহমান, অধ্যক্ষ মাওলানা ফখরুল ইসলাম, হারুনুর রশীদ ভূঁইয়া, মুহাম্মদ উল্লাহ মাহদি, অধ্যক্ষ মাওলানা আলী আক্কাস মোল্লা, মুহাদ্দিস মাওলানা হাবীবুল্লাহ, হাফিজ মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা ফয়জুর রহমান, মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদ, মাওলানা শাহ মাহমুদুল হক, মাওলানা আসাদুর রহমান, হাফিজ মাওলানা জিল্লুর রহমান, হাফিজ আব্দুল আহাদ, হাফিজ মাওলানা মুখলিসুর রহমান ও মাওলানা শরীফ মুহাম্মদ শাহজালাল প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-১৩