সমাজসেবী, শিক্ষানুরাগি ও আর্তমানবতার কল্যানে নিবেদিত প্রাণ এমদাদ হোসেন চৌধুরীকে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের সিলেট অঞ্চলের অ্যাম্বাসেডর মনোনীত করা হয়েছে। আর্তমানবতার সেবায় সিলেট অঞ্চলে ট্রাস্টের কাজকে এগিয়ে নেওয়ার জন্য তাকে এই পদে মনোনীত করা হয়।
গত মঙ্গলবার (২৩ আগস্ট) পূর্ব লন্ডনে ট্রাস্টের পক্ষ থেকে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান খসরুজ্জামান খসরু মনোনয়নপত্র এমদাদ চৌধুরীর হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টের চীফ অ্যাডভাইজার কামাল উদ্দিন, সমাজসেবী কাউন্সিলর আ ন ম ওহিদ আহমদ, পারভেজ মল্লিক, গোলাম রব্বানী সোহেল, আসাদুজ্জামান আহমেদ, রহিম উদ্দিন, নাসির আহমেদ শাহিন ও সেলিম আহমেদ প্রমুখ।
এমদাদ হোসেন চৌধুরী রাজনীতির পাশাপাশি সর্বদা মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি করোনা মহামারী চলাকালে কর্মহীন সকল শ্রেণীপেশার মানুষের পাশে দাঁড়িয়েছেন।
এছাড়া তিনি বিগত ৩ ধাপের বন্যার সকল ধাপেই বন্যার্ত মানুষের পাশে সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছেন। এমদাদ হোসেন চৌধুরী সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের স্পন্সর প্রতিষ্ঠান হলি সিলেট হোল্ডিং লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি রাজনীতি সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ীক ও অর্থনৈতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। তাকে সিলেট অঞ্চলের অ্যাম্বাসেডর মনোনীত করায় ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান। মানবতার সেবায় তিনি নিজেকে উজাড় করে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-১৮
আইটি ল্যাব সলিউশন্স লি.