প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২২ ১৪:৫৫ (শুক্রবার)
রোটারি ক্লাব কসমোপলিটনের গভর্ণর অফিসিয়াল ক্লাব ভিজিট সম্পন্ন

রোটারি ক্লাব অব সিলেট কসমোপলিটন এর গভর্ণর অফিসিয়াল ক্লাব ভিজিট অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।  শনিবার (২৭ আগস্ট)  সকাল ১০ টায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 


ক্লাব প্রেসিডেন্ট মিন্টু রঞ্জন দে এর সভাপতিত্বে এবং ক্লাব সেক্রেটারি আছিম আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির ব্ক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট গভর্ণর (৩২৮২) রাহেলা খান চৌধুরী। 


বক্তব্য তিনি বলেন আর্তমানবতার কল্যাণ সাধনই রোটারিয়ানদের মূল লক্ষ্য। দুস্থ ও অসহায় মানুষকে সহযোগিতার পাশাপাশি রোটারি সুন্দর সমাজ গঠনে কাজ করছে। প্রতিষ্ঠালগ্ন থেকে রোটারিয়ানরা সারা বিশ্বে জনহিতকর কার্যের মাধ্যমে নিজেদের নিয়োজিত রেখেছেন। এ ধারা অব্যাহত রাখতে সকল রোটারিয়ানকে আরো আন্তরিক ভাবে কাজ করতে হবে। 


 অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিস্টিক্ট সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান, এরিয়া ডিরেক্টর পিপি হানিফ মোহাম্মদ, জোনাল অর্ডিনেটর শাহেদ হোসাইন, এসিস্ট্যান্ট গভর্ণর মামুনুর রশিদ, পিপি কপিল উদ্দিন বাবুল, পিপি ইসতিয়াক হোসেন মঞ্জুৃ, পিপি মনজুর খান, পিপি ডা. কামরুল ইসলাম, আইপিপি বোরহান উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট আবু সাদেক লিপন, ডিস্টিক্ট ফাস্ট জেন্টলম্যান রোটারিয়ান জিয়া উদ্দিন, রোটারিয়ান জয়নাল আবেদিন, রোটারিয়ান বাবুল শেখ প্রমুখ।   


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন  পিপি ডা. কামরুল ইসলাম এবং রোটারি কনভোকেশন পাঠ করেন এসিস্ট্যান্ট গভর্ণর মামুনুর রশিদ। 

সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-১১