সিলেট ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ডা. সাইফুল ইসলামের উদ্যোগে অত্যাধুনিক বৈদ্যুতিক বিশুদ্ধ পানির ফিল্টার প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীদের জন্য কলেজ ক্যান্টিনে বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে এ বিশুদ্ধ পানির ফিল্টার প্রদান করা হয়।
সাধারণ ছাত্র-ছাত্রীদের কথা সব সময় চিন্তা করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগ। পানির ফিল্টার স্থাপনের পর সাধারণ ছাত্রছাত্রীরা ছাত্রলীগের সভাপতিকে কৃতজ্ঞতা জানায়।
এ বিষয়ে সিওমেক ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, সাধারণ ছাত্রছাত্রীদের যে কোন যুক্তিক দাবিতে আমরা সব সময় পাশে থাকবো।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৯
আইটি ল্যাব সলিউশন্স লি.