প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২২ ২০:১৩ (শনিবার)
জকিগঞ্জের সাংবাদিক আল হাছিব জামিনে কারামুক্ত

দৈনিক যুগান্তর ও সিলেটের ডাক, সিলেটভিউ২৪ডটকমের জকিগঞ্জ প্রতিনিধি এবং জকিগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য আল হাছিব তাপাদারের বিরুদ্ধে দেয়া রায় মহামান্য হাইকোর্ট স্থগিত করেছেন।

ফলে সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাংবাদিক হাছিব। সিলেট জেলা দায়রা জজ ৩য় আদালতের নির্দেশে গত ১৬ আগস্ট তিনি বিচারিক আদালতে আত্মসমর্পন করেছিলেন। তখন বিজ্ঞ বিচারক তাঁকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

জানা গেছে, ২০১৬ সালে একটি সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সংবাদিক আল হাছিব তাপাদারের বিরুদ্ধে নন জিআর মামলায় জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচহাজার টাকা রায় ঘোষণা করেন। পরে সাংবাদিক আল হাছিব তাপাদার সিলেট জেলা দায়রা জজ ৩য় আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করেন। কিন্তু আপিল মামলায় তার আইনজীবি যথাযথ কনটেস্ট না করায় গত ৩ জুলাই সিলেট জেলা দায়রা জজ ৩য় আদালত নি¤œ আদালতের রায় বহাল রেখে সাংবাদিক আল হাছিব তাপাদারকে বিচারিক আদালতে আত্মসমর্পন নির্দেশ। 

আদালতের নির্দেশে গত ১৬ আগস্ট তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিচারিক আদালতে আত্মসমর্পন করলে বিজ্ঞ বিচারক তাঁকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এরপর সাংবাদিক আল হাছিব তাপাদারের পক্ষে তাঁর চাচাতো ভাই বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি দিদার আলম কল্লোল মহামান্য উচ্চ আদালতে নিম্ন আদালতের রায় স্থগিত চেয়ে রিভিউ পিটিশন দাখিল করেন। উচ্চ আদালত রিভিউ পিটিশন আমলে নিয়ে ২৩ আগস্ট নিম্ন আদালতের রায় স্থগিত করে সাংবাদিক আল হাছিব তাপাদারকে জামিনে মুক্তি দিতে নির্দেশ দেন। উচ্চ আদালতের নির্দেশের পর সোমবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে সাংবাদিক আল হাছিব তাপাদার কারামুক্ত হয়েছেন।


সিলেটভিউ২৪ডটকম / হাছিব / ডি.আর