ফাইল ছবি
জ্বালানি তেলের মূল্য কিছুটা কমায় কমেছে গণপরিবহণের ভাড়াও। গণপরিবহণের ভাড়া প্রতি কিলোমিটারে ৫ পয়সা কমানো হয়েছে। কিলোমিটারে ২ টাকা ২০ পয়সা থেকে তা ২ টাকা ১৫ পয়সায় নামল।
বুধবার (৩১ আগস্ট) বিকেলে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে আয়োজিত বৈঠকে নতুন ভাড়ার এই ঘোষণা দেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিনুল উল্লাহ নূর।
এদিকে, নতুন নির্ধারিত ভাড়া আগামীকাল (বৃহস্পতিবার) ভোর থেকে সিলেটে কার্যকর হবে বলে সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক আলী আকবর রাজন।
জানা যায়, ডিজেলের মূল্য হ্রাসজনিত কারণে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া পুনঃনির্ধারণ সংক্রান্ত বৈঠক ডাকা হয়। বুধবার বিকেল ৫টা ২০ মিনিটে রাজধানীর বিআরটিএ সদর দফতরে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে প্রতি কিলোমিটারে বাস ভাড়া ৫ পয়সা কমানোর প্রস্তাব দেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ। ডিজেলের মূল্য ৫ টাকা হ্রাস পাওয়ায় এই প্রস্তাব দেন তিনি। পরে সেই প্রস্তাব গৃহীত হয়।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম
আইটি ল্যাব সলিউশন্স লি.