প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২২ ২০:০৮ (শনিবার)
বড়লেখায় সাবেক শিক্ষক সামছুল হাসানের ১৭ তম মৃত্যুবার্ষিকী পালিত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কবির আহমদের পিতা ও সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সামছুল হাসানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার (৩১ আগস্ট) মরহুমের বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে মরহুমের আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, শিক্ষক সামছুল হাসান ২০০৫ সালের ৩১ আগস্ট বড়লেখা পৌরসভার গাজিটেকাস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৫ মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। সামছুল হাসান শিক্ষকতার পাশাপাশি খণ্ডকালীন ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্বও পালন করেন।

সিলেটভিউ২৪ডটকম/লাভলু