প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২২ ২০:৫৫ (শনিবার)
ফজলুর রহমান বাবুর কন্ঠে জসীম উদ্দীন আকাশের ‘হায়রে নিয়তি’

‌‘আপন মানুষ চেনা বড় দায়’ এটাই বোধহয় জীবনের নিয়ম। জীবন তো ছুটে চলে বহতা নদীর মতো। তবে জীবনের গান কিংবা জীবন থেকে নেওয়া নির্মম আর বাস্তব চির সত্য পরিণতিগুলোকে কথার মালায় সাজিয়ে, তাকে সুরের পুথি দিয়ে গেঁথে, জীবনের জন্য গাওয়া গানই বুঝি জীবনমুখী গান।

 

আর এই কথাটি মানবকুলের কানে ঘুরে ঘুরে যিনি পৌঁছে দিয়েছেন তিনিই বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় গীতিকার জসিম উদ্দিন আকাশ।

 

একটা গান লেখার পেছনে যে মেধা আর শ্রম দিতে হয়, এমনও হয় আট লাইনের একটি গান এক বছরেও শেষ হয় না।

 

গীতিকার গানটা যখন লেখেন তখন সেটা থাকে গীতিকারের। এরপর সুরকার যখন সুর করেন গানটা তখন সুরকারের হয়ে যায়। তৃতীয় ধাপে শিল্পীর কণ্ঠে সেই গানটা উঠে যাবার পর গানটা হয়ে যায় শিল্পীর। বেচারা গীতিকার তখন অনাদরে অবহেলায় স্টেশনে দাঁড়িয়ে থাকেন আর তাকে স্টেশনে দাঁড় করিয়ে রেখেই তার লেখা গানের ট্রেনটা হুঁইশেল বাজিয়ে চলে যায় দূরের গন্তব্যে। তবুও গীতিকাররা পূথির মালার মত একটি একটি করে শব্দ বসিয়ে গান বাধেন। গীতিকারের কথা কেউ মনেও রাখে না।

 

নরসিংদীর ছেলে জসিম উদ্দিন আকাশের লেখা গান,‘আপন মানুষ চেনা বড় দায়’ বিশ্বের ১৩২ টি দেশের বাংলা ভাষা মানুষের মন কেঁড়ে নিয়েছে। আসছে বৃহস্পতিবার পহেলা সেপ্টেম্বর জনপ্রিয় গীতিকার জসীম উদ্দীন আকাশের লেখা, ফজলুর রহমান বাবুর কন্ঠে আসছে "হায়রে নিয়তি। জনপ্রিয় গীতিকার জসিম উদ্দিন আকাশ মনে করেন, আপন মানুষ চেনা বড় দায় গানটির মত হায়রে নিয়তি গানটিও মানুষের মন কেড়েঁ নেবে।

 


সিলেটভিউ২৪ডটকম/রাজ্জাক/এসডি-৩০