প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২২ ১৪:০৮ (মঙ্গলবার)
হবিগঞ্জে পিক আপের চাপায় বৃদ্ধের মৃত্যু

হবিগঞ্জের লাখাইয়ে পিক আপের চাপায় আব্দুল মুত্তালিব নামে এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে। 


 লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম নিশ্চত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক লাখাই থানা পুলিশ লাশ উদ্ধার করেছে ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে হবিগঞ্জ -লাখাই সড়কের ভাদিকারা ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় এ দর্ঘটনা ঘটে।

নিহত আবু তালিব মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

তিনি মশাদিয়া গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে। 


সিলেটভিউ২৪ডটকম/ইআ-১১