জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর সাথে বিয়ানীবাজার উপজেলা জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব,মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর সাথে বিয়ানীবাজার উপজেলা জমিয়ত,যুব ও ছাত্র জমিয়তের সর্বস্তরের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ সেপ্টেম্বর) রাত ৯টায় বিয়ানীবাজারস্থ জমিয়ত কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন আমাদের পূর্বসূরীদের অনেক কোরবানীর নজরানা আছে জমিয়তের জন্যে। তাদের ত্যাগের কথা আমাদের সবসময় মনে রাখতে হবে।
সংগঠনের কাজ করতে হবে পাওয়া না পাওয়ার হিসেব ছাড়া, তখন কাজের অগ্রগতি হবে।
এসময় উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মাওলানা ফয়জুল হাসান খাদীমানি,জেলা জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল মালিক কাসেমি,উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা আতিকুর রহমান, সহ বিয়ানীবাজার উপজেলা জমিয়ত, যুব ও ছাত্র জমিয়তের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ।
এসময় উপজেলা জমিয়তের সাধারণ মাওলানা আব্দুল হক কাসিমী বিয়ানীবাজার উপজেলা জমিয়তের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জমিয়ত মহাসচিবকে অবহিত করেন।
পরে দেশ ও জাতীর কল্যাণের জন্য দুআর মাধ্যমে সভার সমাপ্তি হয়।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-০৮
আইটি ল্যাব সলিউশন্স লি.