প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর, ২০২২ ১৯:০৩ (শনিবার)
কোম্পানীগঞ্জে বীরমুক্তিযোদ্ধা ফুল মিয়ার ইন্তেকাল, অনলাইন প্রেসক্লাবের শোক প্রকাশ

সিলেটের কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন বাবুলের পিতা বীর মুক্তিযোদ্ধা ফুল মিয়া ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 


শনিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ৩০ মিনিটের সময় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ৬ ছেলে ও ৬ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। 


তাঁর নামাজের জানাজা রোববার (৪ই সেপ্টেম্বর) দুপুর ২টা ১০ মিনিটে শহীদ স্মৃতি টুকের বাজার স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এরপূর্বে তাঁকে উপজেলা প্রশাসন কর্তৃক গার্ড অব অনার প্রদান করা হয়। জানাজায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, অফিসার ইনচার্জ, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ী সহ উপজেলার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।


বীর মুক্তিযোদ্ধা ফুল মিয়ার মৃত্যুতে কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।


এক শোকবার্তায় তারা বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা ফুল মিয়া ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁর মৃত্যুতে জাতি একজন দেশপ্রেমিক যোদ্ধাকে হারালো।’ তারা বীর মুক্তিযোদ্ধা ফুল মিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।


সিলেটভিউ২৪ডটকম/জলিল/মুন্না