যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন লিজ ট্রাস। তিনি প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হতে না হতেই সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের মন্ত্রিসভার দুই সদস্য পদত্যাগ করেছেন। তারা হলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল ও সংস্কৃতিমন্ত্রী নাদিনে ডরিস।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ রাজনীতিক প্রীতি প্যাটেল নতুন মন্ত্রিসভায় না থাকার কথা জানিয়েছেন।
বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসনকে লেখা এক চিঠিতে প্রীতি বলেছেন, ‘আনুষ্ঠানিকভাবে লিজ ট্রাস দায়িত্ব গ্রহণ করলে ও নতুন স্বরাষ্ট্রসচিব নিয়োগ করা হলে আমি সরে যাব।’
চিঠিতে নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে অভিনন্দনও জানিয়েছেন তিনি। একই সঙ্গে লিজকে ভবিষ্যতে সমর্থনের কথাও জানিয়েছেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালন করে তিনি সম্মানিত জানিয়ে প্রীতি লিখেছেন, ‘দেশকে রক্ষা করা এবং অভিবাসনব্যবস্থার সংস্কারের কাজ করে আমি গর্বিত’।
আর সংস্কৃতিমন্ত্রী নাদিনে ডরিস বিবিসিকে বলেছেন, তিনি এখন লেখালেখিতে মনোযোগ দেবেন।
সিলেটভিউ২৪ডটকম/ঢাটা/ইআ-১১
আইটি ল্যাব সলিউশন্স লি.