হবিগঞ্জের মাধবপুর উপজেলার সরকারী পুকুর সোনাই রাবারড্যাম এলাকায় পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাজস্ব খাতের অর্থায়নে সোনাই নদী রাবার ড্রাম ও উপজেলা পরিষদ পুকুরে রুই, কাতল, মৃগেল, ঘনিয়াসহ ২৪২ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।
কিন্তু সরকারী পুকুরে এ পোনামাছ অবমুক্ত করার নিয়ম নেই। এ বিষযে জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদুল হক কোনো কথা বলেননি নীরব ভূমিকা পালন করেন।
এ সময় সিলেট বিভাগীয় সিনিয়র সহকারি পরিচালক মো. আহসান হাসিব খাঁন, জেলা মৎস্য কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার( ভূমি) মো. আলাউদ্দিন, মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর সাত্তার বেগ, মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক, মাধবপুর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ অলিদ মিয়া, সম্পাদক সাব্বির হাসান প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/শামিম/ইআ-০৮
আইটি ল্যাব সলিউশন্স লি.