প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২২ ২১:২০ (শনিবার)
মৌলভীবাজার হাসপাতালের সেবা তত্ত্বাবধায়কের বিদায় সংবর্ধনা

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, মৌলভীবাজারের সেবা তত্ত্বাবধায়ক রত্মা ভট্টাচার্যের অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা ও নার্সেস মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজারস্থ বেঙ্গল কনভেনশন সেন্টারে হাসপাতালের নার্সিং কর্মকর্তাদের উদ্যোগে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সদ্য যোগদানকৃত সেবা তত্ত্বাবধায়ক চম্পা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কে এম হুমায়ূন কবির।
 
নার্সিং কর্মকর্তা দুলন ভৌমিক ও মোছা. রুমা খাতুনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মৌলভীবাজার বিএমএ’র সভাপতি ডা. সাব্বির হোসেন খান, সাধারণ সম্পাদক শাহজাহান কবীর চৌধুরী, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, মৌলভীবাজারের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ ফয়সাল জামান, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন-বিএনএ কেন্দ্রিয় কার্যনির্বাহী পরিষদের মহাসচিব ইসরাইল আলী সাদেক, সহ সভাপতি (সিলেট বিভাগ) শামিমা নাসরিন, মৌলভীবাজার নার্সিং ইন্সটিটিউটের নার্সিং ইন্সট্রাক্টর (ইনচার্জ) অঞ্জু বিশ্বাস, বিএনএ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক (সিলেট মহানগর) তৃষ্ণা তেরেজা ডি কস্তা, সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) সোলেমান আহমদ ও সাংগঠনিক সম্পাদক (সিলেট মহানগর) মাসুদ আহমদ খান।

আলোচনা পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সকল অতিথিকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে গান পরিবেশন করেন- বিএনএ'র কেন্দ্রিয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক (সিলেট মহানগর) তৃষ্ণা তেরেজা ডি কস্তা ও মৌলভীবাজারের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নার্সিং কর্মকর্তারা।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন- সিনিয়র নার্সিং কর্মকর্তা মো. মাঈন উদ্দিন, মো. রাশিদুল আলম, মো. আবদুল্লাহ, রেবেকা ও মনোয়ারা প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/শাদিআচৌ