অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ‘রাইটস ওভার ল্যান্ড অ্যান্ড টু গভর্নমেন্ট সার্ভিসেস অব রুরাল ল্যান্ডলেস মার্জিনালাইজড অ্যান্ড ডিজঅ্যাডভান্টেজড স্মলহোল্ডারস ইন বাংলাদেশ’ প্রকল্পে কর্মী নিয়োগ দেবে। আগ্রহীরা সরাসরি, ডাকযোগে বা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: প্রোগ্রাম অফিসার। পদসংখ্যা: ১। আবেদন যোগ্যতা : সমাজবিজ্ঞান বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো উন্নয়ন সংস্থায় হিউম্যান রাইটস বা গভর্নেন্স ইস্যুতে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
মনিটরিং অ্যান্ড ইভল্যুয়েশন টুলস সম্পর্কে ধারণা থাকতে হবে। ইন্টারনেট ও এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। মাসে ১০ থেকে ১৫ দিন ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।
চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজে আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা: মাসিক ৪৫,০০০-৪৮,০০০ টাকা। প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে বছরে দুটি উৎসব বোনাসের সুযোগ আছে।
আবেদন যেভাবে : আগ্রহীরা পাসপোর্ট সাইজের ছবিসহ পূর্ণাঙ্গ সিভি সরাসরি বা ডাকযোগে পাঠাতে পারবেন। সিভি পাঠাতে হবে দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি), বাসা নম্বর-১/৩, ব্লক-এফ, লালমাটিয়া, ঢাকা-১২০৭- এই ঠিকানায়। ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে [email protected] এই ঠিকানায়।
সিলেটভিউ২৪ডটকম/ নাজাত-০৬
আইটি ল্যাব সলিউশন্স লি.