ব্রিটেনের বাংলা মিডিয়ার সংবাদকর্মীদের প্রতিনিধিত্বশীল সংগঠন ইউকে-বাংলা প্রেসক্লাবের উদ্যোগে ব্রিটেনের স্বনামখ্যাত কমিউনিটি নেতা, আইওনটিভি ও ব্রিটিশ কারি এওয়ার্ডের প্রতিষ্টাতা এনাম আলীর স্মরণে স্মরন সভা ও দোয়া মাহফিল রোববার ( ১১ সেপ্টেম্বর) রাতে পুর্ব লন্ডনের একটি ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে। সভায় রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক ও নিরবতা ও সাংবাদিক রাজীব নুর কুষ্টিয়ায় সাংবাদিক রুবেবের উপর হামলা ও নির্যাতনের তীব্র নিন্দা জানানো হয়।
সভায় প্রেসক্লাব সভাপতি কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুনজের আহমদ চৌধুরীর পরিচালনায় সভায় বক্তারা বলেন, ব্রিটেনের বাংলাদেশী কমিউনিটির জন্য এনাম আলীর অবদান অনেক। তার প্রতিষ্টিত কারী এওয়ার্ডে প্রতি বছর ১৬ শত কমিউনিটির মানুষ অংশ নিতেন। সে অনুষ্টানে অংশ নেবার জন্য টিকেটের জন্য হাহাকার থাকত। অথচ মানুষটি মারা যাবার আজ দুই মাস পেরিয়ে গেলেও আজ ইউকে-বাংলা প্রেসক্লাব ছাড়া তার জন্য কমিউনিটির অন্য কোন সংগঠনের পক্ষ থেকে সমন্বিত কোন একটি স্মরনসভার আয়োজন না হওয়া হতাশা ও দুঃখজনক।

সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বারের সভাপতি সাইদুর রহমান রেনু, প্রেসক্লাবের প্রতিষ্টাতা আহবায়ক রেজা আহমদ ফয়সল চৌধুরী সোয়েব,মুক্তিযোদ্ধা এম এ আজিজ, সুরমা সম্পাদক শামসুল আলম লিটন, ডা. মাহমুদুর রহমান মান্না, ব্যারিষ্টার মাসুদ চৌধুরী, ব্যারিষ্টার আব্দুস শহীদ, মুফতি সৈয়দ মাহমুদ আলী, খতিব মাওলানা আব্দুল মালিক, প্রেসক্লাব সদস্য আমিনুর চৌধুরী, শামসুর রহমান সুমেন, মাওলানা আব্দুল কুদ্দুস, বদরুল হক চৌধুরী, আশিকুর রহমান প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/মুনজের/ইআ-০৫
আইটি ল্যাব সলিউশন্স লি.