কথাকলি সিলেটের দীর্ঘদিনের সহযাত্রী ফাতেমা রশীদ সাবা'র উচ্চশিক্ষার্থে যুক্তরাজ্য যাত্রা উপলক্ষে তাকে শুভকামনা জানানোর জন্য রোববার সন্ধ্যায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সংগঠনের সহ সভাপতি মঞ্জুর আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক কামরুল আহবাব টিপুর সঞ্চালনায় ফাতেমা রশীদ সাবাকে শুভকামনা জানিয়ে বক্তব্য রাখেন অরিন্দম দত্ত চন্দন, আমিনুল ইসলাম চৌধুরী, অধ্যাপক শামীমা চৌধুরী, আমিরুল ইসলাম বাবু, নীলাঞ্জন দাশ টুকুসহ কথাকলি সিলেটের সদস্যবৃন্দ।
এসময় বক্তারা সাবা'র ভবিষ্যত জীবনের জন্য সফলতা কামনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ফাতেমা রশীদ সাবাকে শুভেচ্ছা স্মারক ও ফুল উপহার দেন সংগঠনের সদস্যরা।
সিলেটভিউ২৪ডটকম/ডিজেএস/ইআ-১২
আইটি ল্যাব সলিউশন্স লি.