মুক্তিযুদ্ধের অন্যতম নারী সংগঠক ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী গতকাল রোববার রাত ১১ টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজীউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গণফোরাম সভাপতি জননেতা মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী শোক প্রকাশ করে এক যৌথ বিবৃতিতে বলেন- আমরা হারিয়েছি একজন দেশপ্রেমী বর্ষীয়ান রাজনীতিবদ। সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যু দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-১৪
আইটি ল্যাব সলিউশন্স লি.