বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কার্যনির্বাহী পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা মার্কায মসজিদে কোম্পানীগঞ্জ উপজেলা ইমাম সমিতির সভাপতি হাঃ মাওলানা মাসুম আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা মুশতাক আহমদের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সমিতির বিগত ছয় মাসের কার্যক্রম পর্যালোচনাসহ আগামী দিনের কর্মসূচী গ্রহণ করা সহ আগামী ১ মাসের ভিতরে উপজেলার প্রতিটি ওয়ার্ড কমিটি গঠনের জন্য দায়িত্ব বন্টনকরা হয়। এতে তদারকীর দায়িত্বে থাকবেন সমিতির সভাপতি হাঃ মাওলানা মাসুম আহমদ ও সেক্রেটারী মাওলানা মুশতাক আহমদ।
সভাপতির বক্তব্যে হাঃ মাওলানা মাসুম আহমদ বলেন, সমাজের সর্বক্ষেত্রে ইমাম সমাজের দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সাথে পালন করতে হবে। তিনি আরোও বলেন, ইমামদেরকে নামাজের ইমামের সাথে সমাজের ইমামও হতে হবে।
সভায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কোম্পানিগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা মুজিবুর রহমান, মাওলানা নূর উদ্দীন, অর্থ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, দপ্তর সম্পাদক মাওলানা হাবীবুর রহমান, সহ দপ্তর সম্পাদক ডাঃ এস এম হাবীবুর রহমান, সহ প্রচার সম্পাদক মাওলানা খাইরুল আমীন, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আহমদ ইয়াকুব, সহ সমাজ কল্যাণ সম্পাদক হাফিয শাহ আলম, ইসলাম পুর ইউনিয়ন সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, পূর্ব ইসলামপুর শাখার সভাপতি মাওলানা আলী আহমদ, দক্ষিণ রনিখাই ইউনিয়ন সভাপতি মাওলানা মুজ্জাম্মিল আলী, তেলিখাল ইউনিয়নের সহ সভাপতি মাওলানা আব্দুর রহমান, উত্তর রনিখাই শাখার সেক্রেটারী মাওলানা মামুনুর রশীদ শিবলু, মাওলানা জুনাঈদ আহমদ মাওলানা আমীর হোসেন, নির্বাহী সদস্য মাওলানা ওলীউর রহমান, মাওলানা আল আমীন, মাওলানা আসাদুজ্জামান।
সভায় সাবেক সভাপতি মাওলানা ফজলুর রহমান রহঃ এর মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এর আগে সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মামুনুর রশিদ।
সিলেটভিউ২৪ডটকম/জলিল/এসডি-২৩
আইটি ল্যাব সলিউশন্স লি.