প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২২ ২১:১২ (শুক্রবার)
লিডিং ইউনিভার্সিটির উপাচার্যর সাথে প্রাক্তন পিএসসি সদস্যের সাক্ষাৎ

লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) প্রাক্তন সদস্য এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালাস (বিইউপি) এর প্রাক্তন প্রো-ভিসি প্রফেসর ড. এম এ কাশেম মজুমদার।

 

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য মহোদয়ের কার্যালয়ে সাক্ষাৎকালে তারা লিডিং ইউনিভার্সিটির গ্রাজুয়েটদের বাংলাদেশ ও বিদেশে কর্মসংস্থানের জন্য পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৫