যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো এস্টেট থেকে উদ্ধার করা গোপনীয় রেকর্ডগুলোর রিভিউ ব্লক করে দিয়েছে আদালত। আইন মন্ত্রণালয় ওইসব রেকর্ড আরও রিভিউ করার উদ্যোগ নেয়। কিন্তু ফেডারেল জজ অ্যাইলিন ক্যানোন তা আটকে দিয়েছে।
ডনাল্ড ট্রাম্পের অনুরোধ গ্রহণ করেছে এং এসব ডকুমেন্ট রিভিউয়ের জন্য একজন স্পেশাল মাস্টার নিয়োগ করেছে। ফলে আদালত পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আইন মন্ত্রণালয়ের রিভিউ স্থগিত থাকবে। ফেডারেল সাবেক প্রসিকিউটর রেমন্ড ডিয়ারি অনেক বছর ব্রুকলিনে ফেডারেল কোর্টের প্রধান বিচারক ছিলেন। তাকে আদালত স্পেশাল মাস্টার হিসেবে নিয়োগ করেছে। এতে আইন মন্ত্রণালয় এবং ট্রাম্পের আইনজীবী সন্তোষ প্রকাশ করেছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই।
সিলেটভিউ২৪ডটকম/মাজ/ইআ-০৩
আইটি ল্যাব সলিউশন্স লি.