প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২২ ২০:২০ (শনিবার)
জেলা পরিষদের নির্বাচন : ফেঞ্চুগঞ্জ থেকে লড়বেন আওয়ামী ঘরানার ৩ নেতা

আসন্ন সিলেট জেলা পরিষদের নির্বাচনে সাধারণ সদস্য পদে ৩নং ওয়ার্ড (ফেঞ্চুগঞ্জ) থেকে ভোটের লড়াইয়ে আছেন আওয়ামী ঘরানার ৩ নেতা।

 

তারা হলেন- উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল কয়েস, আওয়ামী লীগে যোগদানকারী নেতা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শহিদুর রহমান রুমান ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য নাহিদ হাসান চৌধুরী।

 

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সিলেট জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ ৩ নেতা মনোনয়নপত্র দাখিল করেন।

 

মনোনয়ন দাখিলের সময় আব্দুল আওয়াল কয়েসের সঙ্গে ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতৃবৃন্দ। আর শহিদুর রহমান রুমানের সঙ্গে ছিলেন স্বেচ্ছাসেবক লীগের বর্তমান কমিটির নেতৃবৃন্দ।

 

এছাড়া নাহিদ হাসান চৌধুরীর সঙ্গে ছিলেন উপজেলা ছাত্রলীগের বর্তমান আহবায়ক কমিটির নেতারা।

 

নির্বাচনের তফসিল অনুযায়ী- আগামী ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, আপিল ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ হবে।

 

সিলেটভিউ২৪ডটকম/ফরিদ/মুন্না