শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আগামীকাল মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ক্যারিয়ার বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘গ্র্যাজুয়েট ডেভেলপমেন্ট নেটওয়ার্ক- জিডিএন সাস্টের’ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়েছে।
সংগঠনটির সভাপতি সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
‘ক্যারিয়ার গ্রুমিং এন্ড মেন্টরশিপ সেশন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে জিডিএন-সাস্টের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. হিমাদ্রি শেখর রায় উপস্থিত থাকার কথা রয়েছে।
এতে বিশেষ অতিথি হিসেবে স্টাফ এশিয়ান কান্ট্রি এবং ফিনান্স ডিরেক্টর জুনায়েদ আহমেদ চৌধুরী থাকবেন বলে জানা গেছে।
এছাড়া সেমিনারটির পরিচালনায় রয়েছেন সাইফ বিন আলম, তানভীর আহমেদ, ফারহাত শাফি চৌধুরী ও মোহাম্মদ হোসাইন আহমেদ।
সভাপতি সাইফুর রহমান জানান, জিডিএন-সাস্ট ২০১৫ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন সেমিনার, কর্মশালা ও নিয়মিত অনুষ্ঠানের আয়োজন করে আসছে।
'এছাড়া বিভিন্ন কাজের দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধির জন্য আমরা বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করি। তারই ধারাবাহিকতায় আমরা উক্ত অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছি।'
সেমিনারটি সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানান তিনি।
সিলেটভিউ২৪ডটকম/নোমান/মুন্না
আইটি ল্যাব সলিউশন্স লি.