প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২২ ১৯:৪১ (শনিবার)
মাধবপুরে শিক্ষা কর্মকর্তার বিলাসী অফিস, খালি কক্ষে জ্বলে বাতি-পাখা

হবিগঞ্জের মাধবপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিলাস বহুল অফিস। অফিসে তিনি না থাকলেও খালি কক্ষে বৈদ্যুতিক বাতি পাখা চালু রেখে বিদ্যুতের অপচয়ের অভিযোগ উঠেছে। 


প্রত্যক্ষদর্শীরা জানান- প্রতিদিন প্রাথমিক শিক্ষা অফিস কর্মকর্তারা অফিস না থাকা অবস্থায় কক্ষের ভিতরে বৈদ্যুতিক বাতি, পাখা অহেতুক চালু রেখে বিদ্যুৎ অপচয় করা হচ্ছে। সোমবার ১৯ সেপ্টেম্বর সকাল ও দুপুর অফিসে গিয়ে দেখা যায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অফিসে কোন লোকবল নাই। কিন্তু বিদ্যুতের বাতি ও পাখা চালু রয়েছে। 


শিক্ষা অফিসে সেবা নিতে আসা সেবা গ্রহীতারা জানান- ‘শিক্ষা অফিসে সাধারণ মানুষ প্রবেশ করতে পারেনা। এ কারণ সেবাগ্রহীতারা বিভিন্ন কারণে তার অফিসে গেলে নিয়মিত সেবা পায় না।’ 


এ ব্যাপার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন- ‘খালি কক্ষে অবশ্যই বাতি এবং পাখা বন্ধ রাখার কথা। অহেতুক বিদ্যুতের অপচয় হলে ব্যবস্থা নেওয়া হবে।’


সিলেটভিউ২৪ডটকম/সানাউল/মুন্না