হবিগঞ্জ শহরে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়।
মঙ্গলবার দুপুরে শহরের শায়েস্তানগর পইল রোড এলাকায় অভিযান চালিয়ে ফার্মেসিসহ তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্বদেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।
তিনি জানান, অভিযানকালে পইল রোড এলাকার খোদেজা ফার্মেসিতে বেশিরভাগ ঔষধের মেয়াদ উত্তীর্ণতা পাওয়া যায়। এসময় খার্মেসি মালিক নিজের দোষ স্বীকার করে নেয়ায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও একই এলাকায় অতিরিক্ত দাম রাখায় আরো দুইটি মাংসের দোকানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, জনস্বার্থে নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকবে।
সিলেটভিউ২৪ডটকম/জাকির/এসডি-০১
আইটি ল্যাব সলিউশন্স লি.