প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২২ ১৭:৫৪ (বুধবার)
দমদমা সীমান্তে ৪টি গরু আটক করেছে বিজিবি

সিলেটের সীমান্তবর্তী দমদমা থেকে ৪টি গরু আটক করেছে বিজিবি।

 

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টায় দমদমা বিজিবি ক্যাম্পের অভিযানে এই গরুগুলো আটক করা হয়। তবে বিজিবি কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি।

 

বিজিবি সুত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ গোয়াইনঘাট সীমান্তের ছিনান ছড়া দিয়ে অবৈধভাবে ভারত থেকে গরু আসবে এমন খবর পেয়ে চতুর্দিকে টহল জোরদার করে দমদমা বিজিবি ক্যাম্প। বিজিবি টহলে থাকার কারণে রাতে পাচার করতে না পারায় চোরাকারবারিরা দিনের বেলায় গরু পাচার করছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪টি গরু আটক করা হয়।

 

ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোস্তফা জানান, গরু চোরাচালানের বিরুদ্ধে অভিযান চালিয়ে আমরা ৪টি গরু আটক করেছি।

 


সিলেটভিউ২৪ডটকম/জলিল/এসডি-১০