শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘নৃবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন’র সভাপতি অলি হাম্মদ আহমেদ চৌধুরীর পিতা মাহমুদ আহমেদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নৃবিজ্ঞান পরিবার।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নৃবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক আ ফ ম জাকারিয়া স্বাক্ষরিত এক শোকবার্তায় এ শোক প্রকাশ করা হয়।
শোকবার্তায় বলা হয়, ‘নৃবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন’র সভাপতি অলি হাম্মদ আহমেদ চৌধুরী ও একই বিভাগের শিক্ষার্থী ড. নাজিয়া মাহমুদ চৌধুরীর পিতার মৃত্যুতে নৃবিজ্ঞান পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-২৩
আইটি ল্যাব সলিউশন্স লি.