সিলেটের বিশ্বনাথে প্রবাসীদের উদ্যোগে পৌর এলাকার ভোগশাইল গ্রামের অস্বচ্ছল ৭৫টি পরিবারের সদস্যদের নগদ ৪ লাখ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও লেচু মিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান হাবিব।
শাহপিন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষানুরাগী নাজিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- শাহপিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসাইন, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, ভোগশাইল গ্রামের বাসিন্দা আরান মিয়া, আজাদ আহমদ, সাহেদ আহমদ শিপু, শিপলু মিয়া, ভোগশাইল জামে মসজিদের ইমাম, খতিব মাওলানা আমিনুর রহমান।
সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-৩৩
আইটি ল্যাব সলিউশন্স লি.