প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২২ ১৫:৪৮ (শনিবার)
ছাত্র জমিয়ত সিলেট এমসি কলেজ শাখার কাউন্সিল সম্পন্ন

ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট এমসি কলেজ শাখার কাউন্সিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বাদ আসর বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে ছাত্র জমিয়ত সিলেট মহানগরীর আহবায়ক মুহাম্মদ লুৎফুর রহমান এর সভাপতিত্বে এমসি কলেজ শাখার আহবায়ক কাওসার আহমদ ও সদস্য সচিব সালাহ উদ্দীন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়। 


এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হোসাইন আহমদ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত সিলেট জেলার সভাপতি আব্দুল হামিদ খান,সাধারণ সম্পাদক লূকমান হাকীম, ছাত্র জমিয়ত সিলেট আলিয়া মাদরাসা শাখার আহবায়ক আমিনুল ইসলাম,আলতাফ হোসেন, আবু হানিফ সাদি,হাবিবুর রহমান প্রমুখ 

কাউন্সিল অধিবেশন অনুষ্ঠানে উপস্থিত দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতে এম,সি কলেজ শাখায় নুরুল আমীনকে সভাপতি ছাইফুর রহমানকে সাধারণ সম্পাদক ও আবুল হাসানকে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন এমসি কলেজ শাখার আহবায়ক কাওসার আহমদ। 

সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-০৯