প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২২ ১৬:২৮ (শনিবার)
কুয়েতে শাহ আব্দুল স্মৃতি পরিষদের সভাপতি সেলিমের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

কুয়েতে শাহ আব্দুল করিম স্মৃতি পরিষদের নবনির্বাচিত ‘সভাপতি মোঃ সেলিম মিয়ার পিতার মৃত্যুতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। 

শুক্রবার কুয়েত সিটির রাজধানী হোটেলে,একুশে পদকপ্রাপ্ত বাউলসম্রাট শাহ আবদুল করিমের ১৩ম মৃত্যুবার্ষিকীর আলোচনায় বক্তারা বলেছেন-  শাহ আবদুল করিম ছিলেন অসাম্প্রদায়িক চিন্তা-চেতনায় সমৃদ্ধ। তিনি জীবনভর শোষণ-বঞ্চনার বিরুদ্ধে মানুষের মুক্তির জয়গান গেয়েছেন,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাইফুল আলম, নবনির্বাচিত সহ-সভাপতি শাহ আব্দুল করিম স্মৃতি পরিষদ কুয়েত,মোঃ তাজ উদ্দিনের’ সঞ্চালনায়, সদস্য সচিব শাহ আব্দুল করিম স্মৃতি পরিষদ কুয়েত। 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন- মাওলানা আব্দুল আহাদ, আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শাহ আব্দুল করিম স্মৃতি পরিষদ কুয়েত’র উপদেষ্টা’ আশরাফ আলী ফেরদৌস, মোঃ আবুল হাসেম এনাম বাবু মিহির কান্তি পাল মুরাদুল হক চৌধুরী, নুরুল আমিন জয়নাল কাওছার আহমেদ সুলাইমান আহমদসহ আরো অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন কুয়েতের বিশিষ্ট রাজনীতিবিদ হোসেন মোহাম্মদ আজিজ কুয়েত আওয়ামী লীগ শাখার সাধারণ সম্পাদক ফয়েজ কামাল,বিশিষ্ট সংগঠক মোঃ সুরুক মিয়া, বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েতের সভাপতি হযরত আলী মল্লিক,সাধারণ সম্পাদক কোরবান আলী,বিশিষ্ট সংগঠক রফিকুল ইসলাম ভুলু ইসমাইল হোসেন,ফয়সাল আহমেদ হোসেন শাহীন, আলাউদ্দিন আলা,মিজানুর রহমান মিজান, ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কুয়েতের, সাধারণ সম্পাদক আহাদ আম্বিয়া খোকন যুবলীগের অন্যতম সদস্য ইদ্রিস আলী সোহাগসহ আরো অনেকে।

পরিশেষে নৈশভোজে মাধ্যমে অনুষ্ঠান পর্ব সমাপ্তি ঘটে।

সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর