প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২২ ১৪:৩৪ (শনিবার)
গোয়াইনঘাটে শ্রেষ্ঠ এসএমসি সভাপতি নজরুল ইসলাম

সিলেটের সীমান্ত জনপদ গোয়াইনঘাট উপজেলার গোয়ানঘাট আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মো. নজরুল ইসলাম প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ এসএমসির সভাপতি বাছাই পর্বে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন।

 

তার এই সাফল্যে গোয়াইনঘাট আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন স্কুলের এসএমসির সদস্যবৃন্দ, শিক্ষক/শিক্ষিকা মণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।

 

গোয়ানঘাট আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি মো. নজরুল ইসলাম উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ এসএমসির সভাপতি নির্বাচিত হওয়ায় তিনি বলেন, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই। আগামীতে শিক্ষা ব্যবস্থাকে আরো এগিয়ে নিয়ে নিতে আমার সর্বাত্বক চেষ্টা অব্যাহত থাকবে।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০২