জাতীয় ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে শুদ্ধাচার প্রতিষ্ঠা করা ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। একমাত্র সুশাসনই তা করতে পারে বলে মন্তব্য করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
রবিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেল (আইকিউএসি)-এর সেমিনার কক্ষে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি’ বিষয়ক শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে উপাচার্য এসব কথা বলেন।
এছাড়া তিনি বলেন, শুদ্ধচারের জন্য প্রয়োজন দায়িত্বশীল পর্যায় থেকে ব্যক্তি পর্যায়ে সততা এবং নৈতিকতার আলোকে দায়িত্ব পালন করা।
অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ ফজলুর রহমান।
এতে আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ মুহসিন আজিজ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডেপুটি রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক।
সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-১৯
আইটি ল্যাব সলিউশন্স লি.