প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২২ ২২:১১ (বৃহস্পতিবার)
দক্ষিণ সুরমায় বাথরুমে কাজ করতে গিয়ে যুবলীগ নেতার মৃত্যু

সিলেটের দক্ষিণ সুরমায় বাথরুমের কাজ করতে গিয়ে আনোয়ারুল হক আলম (৪২) নামের এক যুবলীগ নেতা মারা গেছেন। বর্তমানে লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। 

 

রোববার (২৫ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের পর এ দুর্ঘটনা ঘটে। তিনি দক্ষিণ সুরমার গালিমপুর গ্রামের মৃত আসকন্দর আলীর পুত্র।

 

বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার। 

 

তিনি বলেন- ‘মারা যাওয়া আলমের নিজ বাড়ির বাথরুমের কাজ করছিল মিস্ত্রি। মাগরিবের পর মিস্ত্রিরা চলে যাওয়ায় আলম বাথরুমে গিয়ে কিছু অংশে পাইপের কাজ করতে যান। এসময় পা পিছলে তিনি পড়ে যান। তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

 

বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মরদেহ রয়েছে বলে জানান ওসি।


 
সিলেটভিউ২৪ডটকম/মুন্না