প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২২ ১৪:৩৯ (মঙ্গলবার)
কুলাউড়ায় প্রধানমন্ত্রীর জন্মদিনে ছাত্রলীগের দোয়া মাহফিল

কুলাউড়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) বাদ আসর কুলাউড়া পৌর শহরের উত্তরবাজার জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ ও সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেলসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


দোয়া মহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থ ও নিরাপদ জীবন এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করেন উত্তরবাজার জামে মসজিদের ইমাম মাওলানা মাহমুদুর রহমান ইমরান।

সিলেটভিউ২৪ডটকম/অনি/ইআ-২১