গরিব, দুস্থ ও অসহায় রোগীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ছানি অপারেশনের জন্য সুনামগঞ্জের দিরাইয়ে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার ১ অক্টোবর সকাল ৯টায় চন্ডিপুর এসোসিয়েশন ইউকের উদ্যোগে পৌরসভার চন্ডিপুর গ্রামে চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধনী ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়।
হজরত মাও: আজিজুর রহমানের সভাপতিত্বে এবং দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাহিদ আহমদ ও দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু হেনার যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন- পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়া, চন্ডিপুর গ্রামের মুরুব্বী হামিদ মাস্টার, ব্যবসায়ী ও রাজনীতিবিদ আসাদ উল্লা, প্রাপ্তন শিক্ষক জাহির মিয়া, ব্যবসায়ী সফিকুল ইসলাম, চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাসিন্ধু দাশ রানা, মুজিবুর রহমান মুজিব, দিরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, জুয়েল মিয়া প্রমুখ।
বক্তারা এ মহতি কার্যক্রমের সফলতা কামনা করেন এবং আগামীতে আরো বড় পরিসরে কার্যক্রম করার আহ্বান জানান।
চক্ষু শিবিরের বিভিন্ন দিক তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন- ডা. ফাহিম ইসলাম।
তিনি এ ধরনের মহৎ কাজে চন্ডিপুর এসোসিয়েশন ইউকে এগিয়ে আসায় ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সাধারণ মানুষের কল্যাণের লক্ষ্যে আগামীতে আরো চক্ষু শিবির পরিচালনা করার আশাবাদ ব্যক্ত করেন।
দক্ষ চক্ষু চিকিৎসক দ্বারা পরিচালিত দিনব্যাপী এ ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে চন্ডিপুর গ্রাম থেকে আসা চোখের রোগে আক্রান্ত প্রায় ৫শ জন নারী-পুরুষকে চিকিৎসা সেবা দেয়া হয়।এতে প্রত্যেক রোগীকে বিনামূল্যে ঔষধ ও ১৫০ জন রোগীকে বিনামূল্যে চশমা এবং ৩০ জন বাছাইকৃত রোগীকে অত্যন্ত স্বল্পমুল্যে চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়।
প্রসঙ্গত, ২০১৬ ইং সনে যুক্তরাজ্যে বসবাসরত দিরাই পৌরসভার ঐতিহ্যবাহী চন্ডিপুর গ্রামবাসীদের নিয়ে সমাজসেবী সংগঠন 'চন্ডিপুর এসোসিয়েশন ইউকে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি গ্রামবাসীর কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে।
সিলেটভিউ২৪ডটকম/হিল্লোল/এসডি-১০
আইটি ল্যাব সলিউশন্স লি.