শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী পূজা আজ রবিবার। মন্ডপে মন্ডপে প্রতিমা দর্শন, দেবীর চরণে ভক্তদের অঞ্জলি প্রদান ও মহাপ্রসাদ গ্রহণ আজ থেকে শুরু হয়।
আজ মহাসপ্তমীতে নবপত্রিকা প্রবেশ ও স্থাপন, ষোড়শ উপাচারে অর্থাৎ ষোলটি উপাদানে দেবীর পূজা হয়েছে। উৎসবের দিন সকালে ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান করা হবে। সকালে দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নানীয়, পূষ্পমাল্য, চন্দন, ধূপ ও দ্বীপ দিয়ে পূজা করেন সকল ভক্তরা।
সপ্তমী পূজা উপলক্ষে সন্ধ্যায় বিভিন্ন মন্ডপে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, রামায়ন পালা, কীর্ত্তন, আরতিসহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে মহাষষ্ঠী পূজা। সকালে ষষ্ঠাদি কল্পারম্ভ এবং সন্ধ্যায় বোধন আমন্ত্রণ ও অধিবাস এবং ষষ্ঠী পূজা অনুষ্ঠিত হয়। সেই সঙ্গে ছিল পূষ্পাঞ্জলি, আরতি ও প্রসাদ বিতরণ।
এদিনে মূল প্রতিমায় দেবীর রূপ কল্পনা করে আট উপাচারে দেবীর অধিবাসের মধ্য দিয়ে ষষ্ঠী পূজায় ভক্তরা দেবীর বন্দনা করেছেন।
সকাল থেকেই চন্ডীপাঠে মুখরিত ছিল সিলেটসহ দেশের সব পূজামন্ডপ। ঢাকের বাদ্য আর শঙ্খের ধ্বনিতে ভিন্ন মাত্রা যোগ হয়। সকালে ভক্তদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বিকাল থেকে ভিড় বাড়তে থাকে। সন্ধ্যায়ই সিলেট নগরীর বিভিন্ন মন্ডপ ঝলমলে আলোকসজ্জায় রঙিন হয়ে ওঠে। আলোকসজ্জাতে আনা হয়েছে ভিন্নতা। এছাড়া মন্দিরে মন্দিরে বাজানো হয় শঙ্খ, কাঁসা ও ঢাকের বাদ্য। দুর্গোৎসব উপলক্ষে ধর্ম-বর্ণ নির্বিশেষে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন, পাড়া-প্রতিবেশী একত্র হন, মিলিত হন আনন্দ-উৎসবে।
এবার সিলেট জেলায় ৬০৬টি মন্ডপে পূজা আয়োজিত হচ্ছে। তার মধ্যে সার্বজনীন ৫৫৭টি, পারিবারিক ৪৯টি পূজোর আয়োজন হচ্ছে। সিলেট সিটি কর্পোরেশন এলাকায় সার্বজনীন ৫০টি ও পারিবারিক ১৫টি পূজো অনুষ্ঠিত হচ্ছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা সূত্রে জানা গেছে, সার্বজনীন আয়োজনে কোতোয়ালী থানা এলাকায় সার্বজনীন ২৯টি, পারিবারিক ১১টি, জালালাবাদ থানা এলাকায় ১৬টি, পারিবারিক ৪টি। এয়ারপোর্ট থানা এলাকায় ৩৮টি, পারিবারিক ১টি। শাহপরান থানা এলাকায় সার্বজনীন ৩৮টি, পারিবারিক ১টি। দক্ষিণ সুরমা উপজেলায় ১৩টি ও পারিবারিক ১টি। মোগলাবাজার এলাকায় ১৫টি। গোলাপগঞ্জ উপজেলায় সার্বজনীন ৫৬টি ও পারিবারিক ৩টি। বালাগঞ্জ উপজেলায় সার্বজনীন ৩০টি ও পারিবারিক ২টি। কানাইঘাট উপজেলায় সার্বজনীন ৩৫টি। জৈন্তাপূর উপজেলায় সার্বজনীন ২০টি, পারিবারিক ২টি। বিশ্বনাথ উপজেলায় সার্বজনীন ২৪টি ও পারিবারিক ২টি। গোয়াইনঘাট উপজেলায় সার্বজনীন ৩৬টি। জকিগঞ্জ উপজেলায় সার্বজনীন পূজা ৯৯টি। বিয়ানীবাজার উপজেলায় সার্বজনীন পূজা ৩৯টি, পারিবারিক ১৩টি। কোম্পানীগঞ্জ উপজেলায় সার্বজনীন ২৫টি, পারিবারিক ১টি। ও ফেঞ্চুগঞ্জ উপজেলায় সার্বজনীন ৩৭টি । ওসমানীনগর উপজেলায় সার্বজনীন পূজা ২৬টি ও পারিবারিক ৮টি পূজা অনুষ্ঠিত হবে। সাধারণত আশ্বিন মাসের শুক্ল পক্ষের ষষ্ঠ থেকে দশম দিন পর্যন্ত শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
এই পাঁচটি দিন যথাক্রমে মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী ও বিজয়াদশমী নামে পরিচিত। আশ্বিন মাসের শুক্ল পক্ষটিকে বলা হয় দেবীপক্ষ। দেবীপক্ষের সূচনার অমাবস্যাটির নাম মহালয়া। এই দিন হিন্দুরা তর্পণ করে তাঁদের পূর্বপূরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। দূর্গা পূজাকে সামনে রেখে সিলেট নগরীর বিভিন্ন পূজা মন্ডপগুলোতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরীর কারিগরা। তার পাশাপাশি নগরীর মন্ডবগুলোকে বর্ণিল সাজে সাজানোর ব্যাপক প্রস্তুতি দেখা যায়। প্রতি বছর এই পূজাতে নগরীতে নতুন নতুন সাজ-সজ্জা দেখা চোখে পড়ে। সম্প্রীতির নগরী সিলেটে হিন্দু হিন্দুধর্মালম্বীদের এই পূজাতে সকল ধর্মের মানুষকেই আনন্দ ভাগ করে নিতে দেখা যায়। এবার দেবী দুর্গা এসেছেন গজে। দেবী দুর্গা চলে যাবেন নৌকায়।
২২ আশ্বিন ০৯ অক্টোবর রবিবার কোজাগরী লক্ষ্মী পূজা ও ৬ কার্তিক ২৪ অক্টোম্বর সোমবার শ্রী কালী পূজা অনুষ্ঠিত হবে। এবার দেবী দুর্গা এসেছেন গজে। দেবী দুর্গা চলে যাবেন নৌকায়।
সিলেটভিউ২৪ডটকম/এসডি-০৪
আইটি ল্যাব সলিউশন্স লি.