প্রকাশিত: ০৪ অক্টোবর, ২০২২ ১১:৪১ (বুধবার)
সিলেটের দক্ষিণ সুরমার বঙ্গবীর সড়কের যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র সংলগ্ন একটি ভাঙ্গাড়ির দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার (০৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ফায়ার সার্ভিসের ওয়ারলেস অপারেটার মোস্তফা কামাল।
সিলেটভিউ২৪ডটকম/ইআ-০৫
আইটি ল্যাব সলিউশন্স লি.