সিলেটে এক শিক্ষিকার বাসায় চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ অক্টোবর) রাতের কোনো এক সময় সিলেটের শাহপরাণ থানাধীন দাসপাড়া এলাকার ৩ নং বাসায় (রউফ ভিলা) এ ঘটনা ঘটে। এ বাসায় আমিনা বেগম (৪০) ভাড়াটে থাকতেন।
এ বিষয়ে তিনি শাহপরাণ থানায় বুধবার (৫ অক্টোবর) একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, সিলেটের জকিগঞ্জ উপজেলার গঙ্গাজল গ্রামের মাে. জুনেদ আহমদের স্ত্রী আমিনা বেগম গোলাপগঞ্জের পালান ডুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি স্বামী-সন্তান নিয়ে রউফ ভিলায় ভাড়াটে হিসেবে থাকেন। গত মঙ্গলবার তার স্বামী ও ছেলে পারিবারিক কাজে গ্রামের বাড়ি গঙ্গাজলে চলে যান। আমিনাও সেদিন এক আত্মীয়ের বাসায় বেড়াতে যান এবং সেখানে রাত্রি যাপন করেন।
পরদিন (বুধবার) সকাল ১০টার দিকে বাসায় এসে আমিনা দেখেন- জানালার গ্রিল কেটে তার ঘরে চুরি হয়েছে। ওয়াড্রপে থাকা সরকারি একটি ল্যাপটপ কম্পিউটার ও সরকারি মডেম খোয়া গেছে।
পরে আমিনা বেগম থানায় জিডি করেন।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম
আইটি ল্যাব সলিউশন্স লি.