প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২২ ১৭:০২ (বুধবার)
সিলেটের লামাবাজারে ডাচ বাংলা ব্যাংকের শাখা উদ্বোধন

সিলেট মহানগরীর লামাবাজারে ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের একটি শাখা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে শাখাটির উদ্বোধন করেন ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন। 

এটি ডাচ বাংলা ব্যাংকের ২২৫তম শাখা। এ শাখা উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ব্যাংকের জিএসডি হেড মো. মোশাররফ হোসেন, ১০টি ব্র্যাঞ্চের ম্যানেজার ও ব্যবসায়ীবৃন্দ।

উদ্বোধন শেষে স্থানীয় একটি অভিজাত রেস্টুরেন্টে ব্র্যাঞ্চ ম্যানেজারদের সঙ্গে মতবিনিময় করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন। এসময় তিনি ব্র্যাঞ্চ ম্যানেজারদের ব্যাংকিং ও গ্রাহক সেবাদান বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনামূলক নির্দেশনা এবং পরামর্শ দেন।


সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর