জেলা পরিষদ নির্বাচনের মৌলভীবাজার জেলার ৭ নম্বর ওয়ার্ডে সদস্য প্রার্থীর প্রচারনায় বাঁধা প্রদানের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সাথে মতবিনিময়কালে এসব অভিযোগ করেন সদস্য পদপ্রার্থী মো. মবশ্বির আলী।
মতবিনিময় সভায় মো. মবশ্বির আলী বলেন, নির্বাচনে প্রার্থীতাকালীন সময় থেকে কমলগঞ্জের একজন প্রভাবশালী প্রার্থীর পক্ষ থেকে নানাভাবে হুমকি, ধামকি প্রদান করা হচ্ছে। নির্বাচনে অংশ না নিতে তারা জোর প্রচেষ্টা চালান। প্রতীক পাওয়ার পর বর্তমানে প্রচারনা চালাতে গিয়েও ওই প্রভাবশালী প্রার্থীর পক্ষ থেকে ফোনে বাঁধাবিপত্তি প্রদান করাসহ বিভিন্ন ইউনিয়নে যেতেও বাঁধা দেয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এসব বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও মৌলভীবাজার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেয়া হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, আগামী ১৭ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচন-২০২২ এর সদস্য প্রার্থীদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান প্রার্থী মিছবাহুর রহমান নির্বাচিত হন।
সিলেটভিউ২৪ডটকম/জয়নাল/এসডি-০৭
আইটি ল্যাব সলিউশন্স লি.