সিলেট মহানগরীর টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদে একজন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে হাফিজ ও সুললিত কণ্ঠের অধিকারী হতে হবে।
এছাড়াও শর্তের মধ্যে রয়েছে- বিবাহিত হওয়া, তারাবিহের নামাজ পড়ানাের ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা, নামাজের জরুরি মাসায়ে জ্ঞাত হওয়া (যাতে ইমাম সাহেবের অবর্তমানে ইমামতি করতে পারেন) ও কোনো নিষিদ্ধ সংগঠন বা রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না থাকা।
টাইটেল মাস্টার্স পাস প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের ১ কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের (আইডি কার্ড) ফটোকপি, শিক্ষাগত যােগ্যতার ফটোকপি, অভিজ্ঞতা সনদের ফটোকপিসহ আবেদন আগামী ১২ অক্টোবর ২০২২ ইংরেজি তারিখের মধ্যে মসজিদের বর্তমান মুয়াজ্জিন হাফিজ আবদুল হামিদের কাছে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম / স.বি
আইটি ল্যাব সলিউশন্স লি.